কেরানীগঞ্জে ৫ শতাধিক কর্মহীন মানুষের মাঝে ব্যবসায়ীর খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়নের দক্ষিণ পানগাও এবং পানগাও জেলে পাড়া এলাকায় ৫শতাধিক অসহায় দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দক্ষিণ পানগাও এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. জাকির হোসেন ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

হত দরিদ্র কর্মহীন অসহায় মানুষের প্রত্যেককে ৫ কেজি চাউল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পিয়াঁজ, আধা কেজি ডাল, আধা কেজি লবন, ১ কেজি তেল ও ১টি সাবান দেয়া হয়। এছাড়া দক্ষিণ পানগাও এলাকার রিক্সা, অটোরিক্সা ও সিএনজি অটোরিক্সা চালক সমিতির কর্মহীন ৭৬ জন চালককের প্রত্যেককে ৫’শ টাকা করে দেয়া হয়।

এদিকে দক্ষিণ পানগাও এবং পানগাও জেলে পাড়া এলাকায় যেসব মধ্যবিত্ত পরিবারের লোকজন লোকলজ্জার কারণে ত্রাণের জন্য মানুষের কাছে বলতে পারেননি এমন ৫৭ টি পরিবারের প্রত্যেক পরিবারকে ২৫ কেজির এক বস্তা চাউল গোপনে রাতের বেলা তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়।

এব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. জাকির হোসেন জানান, দেশের এই মহামারীর সময় কর্মহীন অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তিনি রাজনীতি করার জন্য ও ভোটের জন্য অসহায় কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়াননি। মানবিক কারণেই এসব অসহায় হত দরিদ্র কর্মহীন মানুষকে এই মহামারীর সময় কিছু খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। যতদিন এই দুর্যোগে না কাটবে ততদিন যাবত তিনি পর্যায়ক্রমে তাদের সাহায্য সহযোগিতা করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *