স্টাফ রিপোর্টারঃ আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় মুকসুদপুরের দক্ষিণ মধুরখোলা মইফল ফকির মার্কেটের মোড়ে মাহিন্দ্রা-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান পার্শ্ববর্তী জি.এ.কে ইটের ভাটার মাটি আনা-নেয়ার কাজে ব্যবহৃত মাহিন্দ্রা গাড়ি গুলো বেপারোয়া ভাবে এলাকার ভিতরের এই রাস্তায় চলাফেরা করে। ফুলতলা থেকে অটোরিকশাটি দক্ষিণ মধুরখোলা ফকির মার্কেটে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি মাহিন্দ্রা গাড়ি অটোরিকশাকে চাপা দেয়, এতে অটোতে থাকা একজন মহিলা যাত্রী এবং ড্রাইভার আব্দুল হাফিজ মারাত্মকভাবে আহত হয়।
জানা যায়, মাহিন্দ্রাটির চালক মোশাররফ অসুস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এর আগেও একাধিকবার এই মাহিন্দ্রার কারণে অত্র এলাকায় দুর্ঘটনা ঘটেছে এবং বিদ্যুতের খুটি ভেঙেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এসময় উপস্থিত একজন জানান মুকসুদপুর নিবাসী আব্দুল হাফিজ অভাবের তাড়নায় ভাড়ায় এই করোনা ভাইরাস আতংকের মধ্যে অটোরিকশা চালিয়ে সংসার চালান। এক্সিডেন্টে অটোরিকশাটি দুমরেমুচরে যায়। তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন এবং দিনের বেলায় মাহিন্দ্রা চলাচলে নিষেধাজ্ঞা চান।
খবর পেয়ে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ওসি জাহাঙ্গীর আলম এসে গাড়ি দুইটি আটক করে ফাড়িতে নিয়ে যান এবং উভয় পক্ষের উপস্থিতিতে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
রিপোর্ট লেখা পর্যন্ত এই ব্যাপারে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
