টঙ্গিবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি গ্রেফতার

ফিরুজ আলম বিপ্লব , টঙ্গিবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ঢাকার শাহবাগ থানার একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রকি শেখকে (৩৬) গ্রেফতার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার বেতকা ইউনিয়নের মামুদাতপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রকি শেখ আব্দুল লতিফ শেখের ছেলে। তার বাড়ি উপজেলার দক্ষিণ বেতকা গ্রামের মামুদাতপুর এলাকায়। তিনি মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সিআর মামলা নম্বর ৩০৬/২৬-এর আসামি রকি শেখ। দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৫০৬(২)/৩৪ ধারায় দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন, ঢাকার শাহবাগ থানার একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রকি শেখকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *