ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আহত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে
শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের ফারদিন(১৭) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর ফ্লাইওভারের ঢালে
ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিনের (১৭) শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়া এলাকার মিলনের ছেলে।
আহত মোটরসাইকেল চালক মিঠু (২২) একি ইউনিয়নের বাঁশপট্টি এলাকার মৃত সামছুলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে ঢাকামুখী লেনে সমষপুর ফ্লাইওভারের ঢালে একটি শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে স্ব-জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চালকসহ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারদিনকে মৃত ঘোষণা করা হয় বলে মৃতের স্বজনেরা নিশ্চিত করেছেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা জানান,শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *