নবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

নবাবগঞ্জ (ঢাকা).প্রতিনিধি; নতুন কাপড় পড়ে দুর্গা মায়ের মন্ডপে গিয়ে পূজা দিতে পারবে না এমন অসহায় ও গরীব পরিবারের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা এলাকার বিশিষ্ট সমাজ সেবক মো. মোসলেম উদ্দিন দেওয়ান তার নিজস্ব অর্থায়নে এসব শাড়ি কাপড় বিতরণ করেন। এসময় মোসলেম উদ্দিন বলেন, ঈদ ও পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমি এলাকার গরীব ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করি। এছাড়াও অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যদি পড়ালেখা না করতে পারে আমি তাদেরও দায়িত্ব নিবো এবং নিজ অর্থায়নে পড়ালেখা করাবো ইনশা আল্লাহ। অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন হাসেম আলী মাদবর, আমজাদ হোসেন, আমীন খান, পান্নু মিয়া, শেখ বাদশা, হারুন অর-রশিদ, রজিম উদ্দিন, সংকর সরকার, নকুল কুমার বিশ্বাস, রঞ্জিত সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *