মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি হাকিম দেওয়ানকে সংবর্ধনা

টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মালয়েশিয়া যুবদলের সহসভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল হাকিম দেওয়ানকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শুক্রবার (২ অক্টোবর) রাত ৭ টায় টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপি ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মোল্লা, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হালদার, উপজেলা জাসাসের সভাপতি মো. শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. ফিরুজ দেও, কামারখাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মাদবর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সৈয়াল, বিএনপি নেতা আবুল কালাম, যুবদল নেতা মো. আবিদুল বেপারী, কামাল শেখ ও শামীম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলামিন মালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *