এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে অসুস্থ্য বন্ধুকে দেখতে যাওয়ার পথে দুই যুবককে আটকের পর মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা পরে তাদের আটক করে হত্যার উদ্দেশ্য মারধরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকের উপজেলাে তন্তর ইউনিয়নের রুশদি শিববাড়ী এলাকায় এই মারধরের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতবস্থায় দুই যুবক রিয়াজ শিকদার ও সবুজ মোড়লকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় রিয়াজ শিকদার বাদী হয়ে হামলাকারী ইথন শিকদার (২৮)সহ ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, রাত ৯ টার দিকে রিয়াজ শিকদার ঢাকা থেকে রুশদী শিববাড়ী মোড়ে নেমে বন্ধু সবুজ মোড়লকে সাথে নিয়ে ইছাপুরা হাসপাতালে ভর্তি অসুস্থ্য আরেক বন্ধুকে দেখার উদ্দেশ্য রওয়ানা হয়। পথিমধ্য একই এলাকার ইথন শিকদার, রমজান শিকদার, শরীফ শেখ ও আলীনুরসহ আরো অজ্ঞাতনামা ১০-১৫ জন তাদের কাছে মাদক রয়েছে বলে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে মাদক না পেয়ে পাশ্ববর্তী স্থান থেকে সিগারেটে খালি প্যাকেট তুলে আনে এবং সেখানে ইয়াবা ট্যাবলেট মর্মে তাদের উত্তরগাঁও ক্লাবের নিয়ে দরজা বন্ধ তাদের অবরুদ্ধ করে এবং ক্লাবের বৈদ্যুতিক লাইট বন্ধ করে হত্যার উদ্দেশ্যে করে তাদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে মোবাইল ফোনে ভিডিও ধারন করে তাৎক্ষনিক ফেসবুকসহ অনলাইনে ভাইরাল করে দেয় হামলককারীরা। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজনদের এসে তাদের উদ্ধার করে।
এব্যাপারে অভিযুক্ত ইথন শিকদারের ব্যবহৃত মোবাইলে ফোনে একাধিক ফোন দিয়ে ফোনটি বন্ধ পাওয়া যায়।
শ্রীনগর থানার এসআই রিপন জানান, এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
