এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নিদের্শে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শ্রীনগর ছনবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ এমপি।
শ্রীনগর ছনবাড়ী আন্ডার পাস থেকে উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভাগ্যকুল রোডের জমজম টাওয়ারের এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আঃ বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মোড়ল, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম,যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহাম্মেদ রনি, সদস্য সচিব এমদাদুল হক রজিন, কৃষক দলের আহবায়ক শেখ শাহ আলম, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহস্রাধিক নেতৃবৃন্দ।
