নিজস্ব প্রতিবেদক: আজ ২১ শে সেপ্টেম্বর ২০২৬ দোহারের চরকুশাইয়ে গুড নেইবার্স দোহার সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
দিন ব্যাপি এ আয়োজনে অর্থপেডিক বিশেষজ্ঞ ডাক্টারের মাধ্যমে ৭৩ জন রোগীকে বিশেষ স্বাস্থ্য সেবা দেওয়া হয়। এসময় রোগীদের মধ্যে স্বল্পমূল্যে ঔষধ বিতরন করা হয়। এছাড়া ১৫০ জন অসহায় ও দুস্থ্য পরিবারের মধ্যে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সিডিপির প্রকল্প ব্যাবস্থাপকের সভাপতিত্বে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিডিসি মেম্বার জনাব মোঃ বজলুর রহমান, সিডিপির সিনিয়র এডমিন অফিসার আব্রাহম বালা, মেডিকেল অফিসার ডাঃ দীপ দাস, আমন্ত্রিত বিশেষজ্ঞ ডাঃ মোঃ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ আশরাফুল আলম চোকদার। এসময় বক্তাদের হাত থেকে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্ভোদন করা হয়। স্পন্সর শিশুর অভিভাবক ও কমিউনিটির সাধারন মানুষ এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
