নবাবগঞ্জে সিএনজি-নসিমন মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত, আহত ২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সিএনজি ও নসিমন সংঘর্ষে সাকিব (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন দত্তসহ আরও দুইজন আহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার কলাকোপার পানালিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগামী নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সাকিব নামের এক তরুণ প্রাণ হারান। নিহত সাকিব নবাবগঞ্জের সৈয়দপুর গ্রামের মোশারফ ও সাবিনা দম্পতির ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত অন্য এক যাত্রীকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এছাড়া হরিষকুলের গোপাল দাসের ছেলে সুমন দত্ত নামের আরো একজন আঘাতপ্রাপ্ত হয়েছেন।

নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *