নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জয়পাড়া আয়েশা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা শ্রমিক দলের সভাপতি আওয়াল মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরু, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনোয়ার মাদবর, শাজাহান, রফিকুল ইসলাম রফিক, মোতালেব খান, আলী আক্কাছ, শাজাহান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক কিলাই শেখ, মো. সুলতানা, শাহীন মাদবর, বোরহান মুন্সী, শাজাহান শেখ, খুরশেদসহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দলের নেতৃবৃন্দ।
সভায় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, বিভিন্ন ইউনিয়নে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দলের সাংগঠনিক ঐক্য ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
