দোহারে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ৫২ পিস ইয়াবাসহ সামাদ (৪২) ইসমাইল (২৮) শেখ শওকত (৩৮ ) নয়ন (৪২) চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করেন।
সোমবার রাতে উপজেলার ডাইয়ারকুম এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সামাদ পশ্চিম ইকরাশী গ্রামের মৃত খোকনের ছেলে, মো. ইসমাইল ডাইয়ারকুম গ্রামের শেখ আলাউদ্দিন ছেলে, শেখ শওকত একই গ্রামের শেখ দানেছের ছেলে, শেখ নয়ন শেখ রহম আলী ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায়, দোহার সার্কেল মোঃ শামীম হোসেন, দোহার থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এসআই হামিদুর রহমান, এএসআই মারুফ হাসান এসআই মোঃ সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ডাইয়ারকুম রিপন এর পোল্টিফার্মের সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই ৪ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোটে প্রেরণ করা হয়েছে।
এসময় দোহার থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক বলেন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *