জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার ২০২৬’-এর জুনিয়র গ্রুপে কবিতা আবৃত্তিতে অসাধারণ সাফল্য অর্জন করেছে ঢাকার দোহার উপজেলার রাধিকা সাহা (রাই)। সারাদেশের প্রতিযোগীদের মধ্য থেকে চূড়ান্ত বাছাই পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে সে সরাসরি টেলিভিশন রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। রাধিকা সাহা দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের মিডফোর্ড হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রামকৃষ্ণ সাহার মেয়ে।
টেলিভিশন রাউন্ডে ‘সেরাদের সেরা’ হওয়ার চূড়ান্ত লড়াইয়ে সাফল্য বজায় রাখতে রাধিকা সাহা সবার কাছে আশীর্বাদ ও শুভকামনা চেয়েছেন।
