নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. শরীফ হাসানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ওসি আবু বক্কও সিদ্দিক।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শরীফ হাসান উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা এলাকার আলাউদ্দিন বেপারীর ছেলে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগে শনিবার রাতে উপজেলার মালিকান্দা এলাকা থেকে শরীফ হাসানকে গ্রেপ্তার করা হয়।
দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, উপজেলার মালিকান্দা থেকে রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শরীফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শরীফ হাসানকে আদালতে পাঠানো হয়েছে।
