মোবাইল নেটওয়ার্কে সমস্যা, সিম কোম্পানির টেকনিশিয়ানকে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী

ডেস্ক: মোবাইলের নেটওয়ার্ক নিয়ে সমস্যা। আর সেই সমস্যা দীর্ঘদিনের। অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা নিলেন চরম পদক্ষেপ। টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফতেপুরে।

ঠিক কী হয়েছিল? হারদৌলি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রামে মোবাইল টাওয়ার থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নেটওয়ার্কজনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। ৫জি পরিষেবার জন্য প্রিপেড রিচার্জ করা সত্ত্বেও দুর্বল নেটওয়ার্কের কারণে ইন্টারনেট ব্যবহার বা ফোন কল করতে গিয়েই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। টেলিকম সংস্থাকে বারবার জানিয়েও এর কোনও সুরাহা হয়নি। অবশেষে ক্ষোভের বশবর্তী হয়ে গ্রামবাসীরা সেখানে আসা এক টেকনিশিয়ানকে টাওয়ারের সঙ্গে বেঁধে রাখেন। দাবি করেন, টেলিকম সংস্থার কর্মকর্তারা গ্রামে এসে সমস্যাটি সমাধান না করা পর্যন্ত ওই টেকনিশিয়ানকে ছাড়া হবে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই টেকনিশিয়ানকে মুক্ত করে।

সূত্র: সংবাদ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *