শ্রীনগরে রাস্তায় ঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে যাতায়াতের একমাত্র রাস্তার উপর ঘর নির্মাণকে কেন্দ্র করে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় কাজল মৃধা (৩৮) নামে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাসা ড়া ইউনিয়নের আলমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা নিয়ে কাজল মৃধার সঙ্গে একই এলাকার শাহ-জামালসহ কয়েকজনের বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই রাস্তার উপর ঘর নির্মাণের চেষ্টা করলে বাধা দেন কাজল মৃর্ধা। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে বাঁশের লাঠি, কাঠের ডাসা ও লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুত্বর আহত করে এবং কাঠের ডাসা আঘাতে মাথা ফেটে যায়। আহতের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীর খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত কাজল মৃধাকে উদ্ধার চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক চেয়ারম্যান মোঃ মোসারফ হোসেন ও দিদার বলেন, তাঁদের সামনেই মারামারি হয়েছে এবং শাহজামাল কাঠের ডাসা দিয়ে কাজলের মাথায় আঘাত করেন।
অভিযোগ অস্বীকার করে শাহজামাল বলেন, প্রথমে কাজল আমার উপর হামলা চালিয়ে গলা টিপে ধরেন। আমি রাগের মাথায় কাঠের ডাসা দিয়ে আঘাত করি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা বলেন,উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *