দোহারে মাদকাসক্ত ছেলের হামলায় গুরুতর আহত বৃদ্ধ বাবা

ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর এলাকায় মাদকাসক্ত ছেলের হামলায় মো. তোতা শেখ নামে এক বৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তোতা শেখ রাধানগর এলাকার বাসিন্দা। তার মাদকাসক্ত ছেলে তাকে মারাত্মকভাবে আহত করেছে বলে অভিযোগ রয়েছে। পরে আহত তোতা শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের বক্তব্য নেওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *