শ্রীনগরে দিনদুপুরে দুধ ব্যবসায়ীকে উপর্যুরি ছুরিকাঘাত করে সোয়া লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে দিনদুপুরে এক দুধ ব্যবসায়ীকে
উপর্যুরি ছুরিকাঘাত করে নগদ সোয়া লাখ টাকা ও ৪৫ হাজার টাকা মুল্যের একটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার বেলা পৌণে ১১ টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরীঘাট আন্ডারপাস এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাকা, মোবাইল ফোন উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে পারেনি পুলিশ। আহত ব্যবসায়ী রফিকুল ইসলাম(২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং এ ঘটনায় বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী দুধ ব্যবসায়ী রফিকুল ইসলামের অভিযোগে জানা যায়, প্রতিদিনের ন্যায় তিনি উপজেলার ভাগ্যকুল মান্দ্রা এলাকা থেকে সকাল ৮ টার দিকে অটোরিক্সা যোগে ডামভর্তি দুধ নিয়ে সিরাজদিখানের নিমতলায় ব্যবসায়ীদের দেন এবং তাদের কাছ থেকে দুধ বিক্রির টাকা নিয়ে বাড়ী ফেরার পথে বেলা পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে পৌছলে পিছন দিক থেকে সিএনজি যোগে ৩-৪জন ছিনতাইকারী এসে অটোরিক্সাকে চাপ এবং দুধ ব্যবসায়ীকে উপর্যুরি বাম হাতে ও পেটের বাম পাশে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ সোয়া লাখ টাকা ও ৪৫ হাজার টাকা মুল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সিএনজি যোগে দ্রুত মাওয়ার দিকে চলে যায়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *