মুন্সীগঞ্জ-১ আসনের এমপিকে নিয়ে কটুক্তি ও যুবদল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মিছিল

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ এমপি ও শ্রীনগর উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানকে নিয়ে কটুক্তি এবং যুবদল নেতাকর্মীদের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতারের দাবীতে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা যুবদল।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল নেতাকর্মীরা খন্ড খন্ড প্রতিবাদ মিছিল নিয়ে শ্রীনগর জমজম টাওয়ারের সামনে এসে জড়ো হয়। এর পর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেউলভোগ স্বপ্নপুরী সিনেমা হলের সামনে এসে শেষ করে এক প্রতিবাদ সভা মিলিত হয়।

প্রতিবাদ সভায় উপজেলা যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন, নেতারা তাদের বক্তব্যে বলেন, গত ১ লা সেপ্টেম্বর শ্রীনগর জমজম টাওয়ারের সামনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বাষির্কীতে উপজেলা যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে গুরুত্বর আহত করা হয়েছে এবং পরবর্তীতে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ এমপি ও উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানকে নিয়ে হামলাকারীরা কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে। উপজেলা যুবদল এই হামলাকারী ও কুরুচিপূর্ণ বক্তব্যকারীদেরকে দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। তানাহলে উপজেলা যুবদল আগামীতে কঠোর কর্মসুচী ঘোষনা করে বলে বক্তারা জানান।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা ১৪টি ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাঃ সম্পাদকসহ প্রায় শতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *