দোহারে দোকানে তালা, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ বিক্ষোভ মিছিল মানববন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় জোরপূর্বক দোকানে তালা, বাড়িঘর ভাঙচুরের অভিযোগে ভূক্তভোগী পরিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। বুধবার দুপুরে উপজেলার জয়পাড়ার চর লটাখোলা এলাকায় বটিয়া গ্রামের তারা মিয়ার ছেলে এসকে ফারুকের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ভূক্তভোগী সেলিম সিকদার বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তির ভিতরে ৪০ বছর ধরে ভোগদখল করে ঘরবাড়ি তুলে বসবাস করে আসছি। যার কাগজপত্র সব কিছুই সঠিক আছে। কিন্তু এসকে ফারুক গং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে বেআইনিভাবে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যায়। আমরা বাঁধা দিলে তারা বিভিন্ন বিএনপি নেতাদের নাম ব্যবহার করে পুনরায় আমাদের বসতবাড়ি ও দোকানে ভাঙচুর করে এবং তালা লাগিয়ে দেয়। তিনি আরো জানান, এ বিষয়ে ফারুক গংদের বিষয়ে একটি মামলা চলমান রয়েছে।
আলাল প্রামানিক বলেন, জয়পাড়ার লটাখোলা মৌজার খতিয়ান ৫৮৩ সিএস ৩২৫ এসএ ১৮৫৫ আরএস ২৮৩৯ এর জমিটি আমরা ক্রয় করে ভোগ দখলে আছি। পরবর্তীতে এসকে ফারুক গং আমাদের জমি দখলের চেষ্টা করে এবং দোকানসহ বাড়িঘরে ভাঙচুর চালায়। আমাদেরকে হয়রানি ও জোর জুলুম অত্যাচারের বিষয়ে দোহার উপজেলা প্রশাসন, থানা অফিসার্স ইনচার্জ ও দোহার-নবাবগঞ্জের মাননীয় এমপি মহোদয়ের কাছে বিনীতভাবে হস্তক্ষেপ কামনা করছি। আমি এসকে ফারুক গংদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং এর সুষ্ঠু সমাধান চাচ্ছি।

এবিষয় এসকে ফারুক বলেন মুঠোফোনে কল (০১৭১২৪২৪৬৯০) দিলে ব্যস্ত দেখিয়ে কেটে দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *