কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পুর্বে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো পর্যায়ক্রমে এখন বাস্তবায়ন করা শুরু করেছেন। বিএনপি জনগনের সেবায় বিশ্বাস করে। বিএনপি জনগনের সেবক। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের হযরতপুরে ইটাভাড়া পোষ্ট অফিসের একটি নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আমান উল্লাহ আমান আরো বলেন যারা অন্যের ঐতিহ্য নষ্ট করে এক সময় তাদেও নিজের ঐতিহ্য নষ্ট হয়ে যায়। তাই বিএনপি কখনো অন্যের ক্ষতি হোক গেন কাজ করে না।
ঢাকা-২ আসনকে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ভ’মিদস্যুমুক্ত করে শান্তির নীড় হিসেবে গড়ে তোলা হবে ইনশা আল্লাহ। তাদেরকেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের ডেপুটি পোষ্টমাস্টার জেনারেল আতিয়া সুলতানা,এমদাদুল হক বকুল, ইঞ্জিনিয়ার বেনজির আহমেদ, প্রফেসার খোরশেদ আলম,কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মিন্টু , হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজলুল করিম ও মডেল থানা যুবদলের যুগ্ন আহবায়ক এমএ অভি প্রমুখ। ১৯৬২সালে এই পোষ্ট অফিসটি প্রতিষ্ঠা করা হয়েছিল।
