দুবাইগামী যাত্রীদের জন্য বড় ঘোষণা দিল এমিরেটস এয়ারলাইন্স

 শাজাহান খান নুরুল্লাহ:  দুবাইগামী যাত্রীদের জন্য বড় ঘোষণা দিল এমিরেটস এয়ারলাইন্স। বিশ্বজুড়ে ভ্রমণকারীদের জন্য বুকিং নীতি আরও সহজ করতে টিকিটের তারিখ পরিবর্তনের ক্ষেত্রে কোনো ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই নিয়মের আওতায়, যেকোনো যাত্রী চাইলে বিনামূল্যে যতবার খুশি তার ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন। ইকোনমি ও বিজনেস ক্লাসের সেভার ও ফ্লেক্স টিকিটের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে। এছাড়া টিকিটের টাকা ফেরত বা রিফান্ড ফি কমিয়ে মাত্র ২৫ ডলার নির্ধারণ করেছে এয়ারলাইন্সটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *