শ্রীনগরে রাস্তা সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জনভোগান্তির একটি
সড়ক সংস্কার করেছেন সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম। উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নে দয়হাটা পোদ্দারবাগ-আরধীপাড়া প্রধান সড়কের প্রায় এক কিলোমিটার সড়কের বিভিন্ন কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ হয়ে পড়ে এবং অনেকস্থানে সড়কের সাইড ভেঙ্গে যাওয়া চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছিল জনসাধারণ। এই সড়কে দুইটি প্রাইমারী স্কুলের ছাত্রছাত্রীসহ আরধীপাড়া, ভাণ্ডারীরাড়ী,কন্দনপাড়া,খানবাড়ী,মোল্লাবাড়ী,ডাক্তার
পাড়া, চৌধুরীবাড়ী, গাজীবাড়ীসহ মুন্সীরহাটি ও গোয়ালপাড়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষ শহরে যাতায়াত করে থাকে। শহরগামী যাতায়াতের একমাত্র সড়ক এইটি। সড়কটি বেহালদশা হওয়ায় বিষয়টি ইউপি চেয়ারম্যানের নজরে আসে। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের বরাদ্দে রাস্তার সংস্কার করে জন ভোগান্তিন দুর করেছেন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম।
ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, আমাদের যে ওয়েদার। এই ওয়েদারে কার্পেটিং রাস্তা গুলো করা সময়োপযোগী না। আমি উপজেলা প্রশাসনকে বলবো আপনারা রাস্তাগুলো আরসিটি ঢালাই দিয়ে নির্মান করার জন্য। কারণ কার্পেটিং রাস্তা গুলো তিন বছরেই নষ্ট যায়। কার্পেটিংয়ের এই জন্য অল্পদিনেই নষ্ট হয়েছে। তাই আমি জনগণে দুর্ভোগ লঘবের জন্য নিজ উদ্যােগে রাস্তাটি সংস্কার করেছই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *