শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন জ্যেষ্ঠ শিক্ষক আঃ হালিম

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক মোঃ আব্দুল হালিম।

গতকাল বৃহস্পতিবার( ৩০ জুলাই) বিকেলে সাবেক অধ্যক্ষ আবুল হোসেনের কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হোসেনের চাকরির মেয়াদ ৩০ জুলাই ২০২৬ শেষ হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে উপাধ্যক্ষ পদটি শূন্য থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হালিম এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২১/৮/১৯৯৫ সালে সহকারী শিক্ষক হিসেবে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে যোগদান করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *