দোহার পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করল জামায়াতে ইসলামী

আব্দুল রাহিম:   ঢাকার দোহারে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৩১ জুলাই) সকালে দোহার পৌরসভা কার্যালয়ে এক সভায় এই প্রার্থী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন ঢাকা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা দেলোয়ার হোসেন।

ঘোষণা অনুযায়ী, দোহার পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা এ বি এম কামাল হোসেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন—১ নম্বর ওয়ার্ডে আবদুল মান্নান, ২ নম্বর ওয়ার্ডে মো. খালিদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে আবু বকর সিদ্দিক, ৬ নম্বর ওয়ার্ডে আ. গাফফার, ৭ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৮ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ এবং ৯ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন। ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

একই সভায় উপজেলা চেয়ারম্যান পদে ড. দেওয়ান শহীদউজ্জামানের নাম ঘোষণা করা হয়।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন—নয়াবাড়ি ইউনিয়নে অ্যাডভোকেট শফিকুল ইসলাম, কুসুমহাটি ইউনিয়নে হাফেজ আবদুল ওহাব দোহরী, রায়পাড়া ইউনিয়নে এ কে এম নূর-এ-আলম জিল্লু, বিলাসপুর ইউনিয়নে বিল্লাল সরদার, সুতারপাড়া ইউনিয়নে মো. বাবুল হোসেন, নারিশা ইউনিয়নে ড. হাফিজুল ইসলাম এবং মুকসুদপুর ইউনিয়নে মাওলানা হাবিবুর রহমান।

দোহার পৌর জামায়াতের আমির অধ্যাপক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নজরুল ইসলাম ও কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ কারী আবদুল ওহাব দোহরী। সভায় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *