কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সনাক্তকরণ পরীক্ষা কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস সনাক্তকরণ পরীক্ষার নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২এপ্রিল) সকাল থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এই তথ্যটি নিশ্চিত করে বলেন, কোন ব্যক্তির করোনা লক্ষন দেখা দিলে তার করোনাভাইরাস সনাক্তরন পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু করা করা হয়েছে। এখন থেকে কেরানীগঞ্জের কোন ব্যক্তিকে করোনার লক্ষন দেখা দিলে তাকে আর দুশ্চিন্তায় ভুগতে হবে না। এই জন্য আমাদের এখানে দুইজন মেডিকেল টেকনোলজিষ্টকে সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে।

এছাড়া এই নমুনা সংগ্রহের পরীক্ষার জন্য যে সমস্ত উপকরন প্রয়োজন হয় সেগুলো স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে আমাদের সরবরাহ করা হয়েছে। তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন লক্ষন দেখা দিলে যে কেউ নিজে সশরীরে স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে অথবা আমাদের দুইটি হটলাইন নাম্বারে (০১৭৩০৩২৪৪০২,০১৭৯৬৫৭৩১৬৯) যোগাযোগ করলে তার বাড়িতে গিয়ে নুমনা সংগ্রহ করা হবে। সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য আমরা রাজধানী ঢাকার শিশু হাসপাতালে প্রেরন করব। সেখান থেকে এক দু’দিনের মধ্যে আমরা সঠিক রিপোর্ট পেয়ে যাব।

কেরানীগঞ্জে ১৯৩জন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে ছিল। এদের মধ্যে ১৭৬জন মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। মাত্র ৩ জনের নমুনা সংগ্রহ করে শিশু হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের সবার রিপোর্ট আমরা দ্রুত হাতে পেয়েছি। তাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *