এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া মাদ্রাসা এলাকায় আঃ আজিজের গ্যারেজ থেকে তিনটি অটোরিক্সাসহ ৭ লক্ষ টাকা মুল্যের ব্যাটারী চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্য তিন চোর গ্রেফতারসহ মালামাল উদ্ধার করেছে পুলিশ।
নারাগঞ্জের আড়াই হাজার থানা এলাকা থেকে মোক্তার (৪২), সাইফুল (৪৬) ও মাহফুজ (২০) নামে তিন চোরকে মালামালসহ গ্রেফতারের পরে রোববার সকালে আসামীদেরকে কোর্টে প্রেরণ করেন শ্রীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত তিনচোর হলো,মোক্তার নারায়নগঞ্জ আড়াই হাজার উপজেলার মুকুন্দী,পাউন্নাবাড়ী এলাকার
মৃত হযরত আলীর ছেলে ও মোক্তারের ছেলে মাহফুজ এবং সাইফুল নরসিংদী মাধবদী উপজেলার গদাইরচর এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার হতে ভোর সাড়ে ৪ টার মধ্যে অজ্ঞাত নামা চোরেরা হাসাড়া মাদ্রাসাপাড়া এলাকার আঃ আজিজের দুতলা বসত বিল্ডিংয়ের নিচতলার গারেজের তালা কেটে তিনটি অটোরিক্সা, ৮টি ব্যাটারীসহ প্রায় ৭ লক্ষ টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আঃ আজিজ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে শ্রীনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ওসি (তদন্ত) মিল্টন দত্ত ও এসআই মোঃ মাহফুজুর রহমান হিরা সঙ্গীয় ফোর্সসহ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা মোড় এলাকায় মোক্তারের অটোরিক্সার গ্যারেজে অভিযান চালিয়ে চুরি হওয়া ২ টি অটোরিক্সা ও ০৬টি ব্যাটারীসহ আসামী মোক্তার তার ছেলে মাহফুজসহ সাইফুল নামে তিনচোরকে গ্রেফতার করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা বলেন, চুরি হওয়া অটোরিকশা ও ব্যাটারীসহ আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
