দোহারের নারিশা দারুল উলুম কওমীয়া সংলগ্ন ময়লার স্তূপ, দুর্গন্ধে পথচারীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় অবস্থিত দারুলউলুম কওমীয়া মাদ্রাসা (বেপারী বাড়ি মাদ্রাসা) সংলগ্ন ময়লা-আবর্জনায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ওই স্থানে জমে থাকায় বৃষ্টির পানির সঙ্গে মিশে দুর্গন্ধ আরও বেড়ে যায়। বিষয়টি নিয়ে এলাকার কয়েকজন তরুণ মাদ্রাসা কমিটিকে অবহিত করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।

এলাকাবাসী জানান, দুর্গন্ধযুক্ত এই স্থানের পাশ দিয়েই প্রতিদিন অসংখ্য মুসল্লি মসজিদে যাতায়াত করেন। পাশাপাশি আশপাশের বাসিন্দাদেরও প্রতিনিয়ত দুর্গন্ধের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দারুলউলুম কওমীয়া মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত এমন ব্যবস্থা গ্রহণ করুক, যাতে ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে এবং এলাকার মানুষ স্বস্তিতে চলাচল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *