এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লা (৬০) কে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক মো: সিদ্দিক মোল্লা সিরাজদিখান উপজেলার পশ্চিম কোলা এলকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ জুন ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. ইলিয়াস মোল্লা (৫০), প প্রতিপক্ষের লোকজন মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ২০ জুন রাত ৮টা ৫ মিনিটে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে মামলার তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে শনিবার (২৫ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জামতলী কোবাত শেখের বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লা কে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, এর আগে এ হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রধান আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
