নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় হাজী আব্দুস সোবহান আইডিয়াল স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে হাজী আব্দুস সোবহান আইডিয়াল স্কুলের আয়োজনে জয়পাড়া করমআলীর মোড় সোবহানবাগ এলাকায় এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে শিক্ষার্থীরা দেশীয় ও মৌসুমি নানা ধরনের ফল নিয়ে অংশগ্রহণ করে। ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং দেশীয় ফলের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে এ উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ বিভিন্ন রঙের ফলের আকর্ষণীয় প্রদর্শনীতে মুখর হয়ে ওঠে। আয়োজকরা বলেন, এ ধরনের শিক্ষামূলক ও আনন্দঘন আয়োজনে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়তে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উৎসবে পরিদর্শক হিসেবে উপস্থিত হাজী আব্দুস সোবহান আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী আব্দুস সোবহান। ডিএন মেডিকেল এন্ড সার্ভিস হাসপাতালের চেয়ারম্যান মো. করম আলী, দোহার পৌরসভা মহিলা দলের সভাপতি জেসমিন আক্তার, প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক মো. আলতাফ হোসেন , অমিত হাসান সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
