নিজেস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় নভেল করোনা মোকাবেলায় হত দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংগঠনের চেয়ারম্যান মো. রোমান মিয়ার অর্থায়নে নয়াবাড়ি, কুসুমহাটি ও রায়পাড়া ইউনিয়নসহ সকল ইউনিয়নের ১ হাজার ৩শ ও নবাবগঞ্জে ৪শ দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, রোকেয়া বেগম, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ, নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহম্মেদ হান্নান, কুসুমহাটি ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, রাইপাড়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, স্বেচ্ছাসেবকলীগ নেতা টিটু ভুঁইয়া, রাশেদ খান, ইসমাইল হোসেন, আইয়ুব বাওয়ালী, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, সাফাতুল আজাদ প্রমুখ।
