টঙ্গিবাড়ীত থানা পুলিশের অভিযানে চোরাই মালামালসহ ২ চোর গ্রেফতার

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মালামালসহ দুইজন চোরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুত্রে জানাযায় ৬ জুলাই সোমবার রাত ৮টা থেকে ৭ জুলাই মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাই মালামালসহ মো. রাসেল শিকদার ও মো. মেহেদী শেখ নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *