নবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস অনুষ্ঠিত

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে এ উপলক্ষে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

এসময় খন্দকার আবু আশফাক পল্লী উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূরুন্নবী খন্দকার, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *