দোহারে ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোহার উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জয়পাড়া কলেজ ও পদ্মা সরকারি কলেজ কেন্দ্রিক হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে মিনারেল পানি, কলম ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে সংগঠনটির দায়িত্বশীলগণ। পাশাপাশি জরুরী যাতায়াতের সুবিধার্থে মোটরসাইকেল সরবরাহসহ ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে সংগঠনের কর্মীরা।

বুধবার ইউএনও বরাবর ইসলামী ছাত্রশিবিরের দেয়া স্মারকলিপি অনুযায়ী দোহারের ২টি কেন্দ্রের পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য কর্তৃপক্ষ অডিটোরিয়ামে বসার ব্যবস্থা করে দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

এই বিষয়ে পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রিফাত জানান, দীর্ঘ ৩ ঘন্টা পরীক্ষা চলাকালীন জয়পাড়া কেন্দ্রে অভিভাবকদের বসার স্থানের প্রয়োজন ছিলো, যা বাস্তবায়িত হয়েছে। এই উদ্যোগের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান এই পরীক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *