দোহারে ডাকাত দলের সদস্য গ্রেফতার

ঢাকার দোহার উপজেলায় ডাকাত দলের সক্রিয় এক সদস্য খলিল বেপারীকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক।গ্রেফতারকৃত খলিল বেপারী উপজেলার বটিয়া এলাকার মোন্নাফ বেপারীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার দিবাগত রাতে দোহার থানার এসআই আতাউর রহমান, এএসআই সাইফুল ইসলাম, এসআই সুমন সরকারের নেতৃত্বে ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে খলিল বেপারীকে গ্রেফতার করেন। পরে মঙ্গলবার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *