এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে দুপুর ১ টায় উপজেলা চত্ত্বরে সামনে বৃক্ষ রোপণ করে এই কর্মসূচির শুভ উদ্ধোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে ট্রমা সেন্টার এবং স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো সম্পর্কে আলোচনা করে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার গতিবৃদ্ধি করা যায় এবং ৩২টি শুণ্য পদ পূরণসহ দৈনন্দিন খরচের জন্য তহবিল গঠন করে এই স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের রূপান্তরিত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
পরে দুপুরে উপজেলা চত্তরে এসে সাংসদ সদস্য নিজে একটি বৃক্ষ রোপণ করে সবাইকে বৃক্ষ রোপণে আগ্রহী করে তুলেন এমপি শেখ মোঃ আব্দুল্লাহ।
পরে উপজেলার স্বেচ্ছাসেবক দলের নবাগত ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্যরা তার সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, ডাঃ শংকর পাল, ডাঃ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজমসহ উপজেলা কার্যালয়ে বিভিন্ন কর্মকর্তা ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
