সিংগাইরে ২০ হাজার পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ঈদে মানিকগঞ্জের সিংগাইরে  ২০ হাজার ৬০ টি দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে  ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বরাবরের মতো ঈদের আগে  এ চাল পেয়ে ওই পরিবারগুলো কিছুটা হলেও  উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শনিবার (২৩ মে)  সকাল থেকেই উপজেলার সায়েস্তা ইউনিয়নে শুরু হয় এ চাল বিতরণ কার্যক্রম। ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহাদী হোসেন চাল বিতরণ উদ্বোধন করে বলেন,  আমার ইউনিয়নে ১ হাজার ৭’শ পরিবারকে  চাল দেয়া হয়েছে। তিনি আরো বলেন, উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২০ হাজার ৬০  টি পরিবারকে ঈদের শুভেচ্ছা হিসেবে  চাল সহায়তা দেয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *