কেরানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমশিন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতির জন্য ব্যক্তি নয় সমাজই বেশি দায়ী ও অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ এই দুইটি প্রতিপাদ্য বিষয়কে নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় প্রিয় বাংলা মডেল স্কুল এন্ড কলেজ এবং রানার আপ হয় সিরাজনগর উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা -২ এর উপ-সহকারী পরিচালক উজ্জল কুমার রায়, কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *