মোঃ রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার কলেজ মোড় সংলগ্ন আল আকসা মার্কেটের দ্বিতীয় তলায় ভূরুঙ্গামারী আই এফ আই সি ব্যাংক পিএলসি উপশাখা রয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ভূরুঙ্গামারী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কিশলয় উচ্চ বিদ্যানিকেতনের সকল ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপশাখার অফিসার ইনচার্জ প্রসেনজিৎ কুমার রায়,লালমনির হাট ব্রাঞ্চ কাষ্টমার সার্ভিস ম্যানেজার রাশেদুল ইসলাম, অফিসার, সেলস এন্ড মার্কেটিং নাসিফ সাদিক, আই এফ আই সি ব্যাংক পিএলসি। এছাড়াও উপস্থিত ছিলেন, কিশলয় উচ্চ বিদ্যানিকেতনের সকল সহকারী শিক্ষক শিক্ষিকা ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
