ঢাকার দোহার উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ওসি (তদন্ত) নুরুন্নবি ইসলামসহ স্বাস্থ্য কর্মকর্তা ও শিক্ষকমন্ডলী।
সভায় বক্তারা বলেন, কোনো রোগী এমআর টিকা দেওয়ার পরে যদি তার শরীরে বিরুপ প্রতিক্রিয়া দেখা যায় তাহলে সে হামের টিকা দিতে পারবে না। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে হামের টিকা দিতে হবে। কেউ যদি ক্যাম্পেইনের ২ দিন বা ১০ দিন আগে টিকা দিয়ে থাকে তাহলে একটি ডোজের সময়সীমা ২৮ দিনের আগে কোনো টিকা দিতে পারবে না।
