এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে । এতে নগদ টাকা, মোবাইল সেট ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
বুধবার গভীর রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিমতলী গ্রামের কৃষক আলী হোসেনের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা একযোগে বাড়ির তিনটি কাঠের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলী হোসেনকে(৫৫) গলায় ধারালো অস্ত্র ধরে তার ছেলে সজিব(২৪)কে রশি দিয়ে বেধে ফেলে। এ সময় আলী হোসেনের স্ত্রী রহিমা বেগম৫০)কে মারধর শুরু করে। পরে তিনটি ঘরের আলমারি ও আসবাবপত্র ভেঙ্গে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, এক ভরি রুপা, নগদ ১৫ হাজার টাকা ও পাঁচটি এন্ড্রোয়েড মোবাইল ফোন সেট লুটে নেয়।
আলী হোসেনের পারিবারিক সূত্র জানায়, বুধবার আলী হোসেনের ছেলে সজিব ব্যাংক থেকে আশি হাজার টাকা উত্তোলন করেছিল। মুখোশধারী ডাকাত দলের সদস্যরা ডাকাতির সময় ব্যাংক থেকে উত্তোলন করা টাকা কোথায় রেখেছে তা জানতে চায়।
শ্রীনগর থানার ওসি(তদন্ত) মিল্টন দত্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থর পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
