কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জের আওয়ামী দোসর সজীব বেপারী বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে গ্র্রেফতার হয়েছে। তার গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে এবং এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। গ্রেফতারকৃত সজীব বেপারীর বাবার নাম মৃত ইব্রাহিম বেপারী। বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার মধ্যের চর এলাকায়।
এক বিশেষ সুত্রে জানা যায় আওয়ামী দোসর সজীব বেপারী রংপুরের তাজহাট এলাকায় একটি মাদকরে চালান আনতে গেলে থানা পুলিশ তাকে হাতে নাতে গ্রেফতার করে। গত আওয়ামী লীগ সরকারের আমলে সজীব বেপারী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সাথে সখ্যতা গড়ে এলাকায় প্রভাব বিস্তার করতো। এই প্রভাব বিস্তার করে সজীব বেপারী সাধারণ মানুষের জমিজমা জোরপূর্বক দখল করে অনেক টাকার মালিক বুনে যায়। গত ৫ আগস্ট এর পরে সজীব বেপারী তার খোলস পাল্টিয়ে ফেলে। বিএনপির নাম ব্যবহার করে এলাকায় বিভিন্ন পোস্টার ব্যানার টাঙ্গিয়ে দেয়। এলাকাবাসীদের অভিযোগ সজীব ব্যাপারী আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হয়ে সে কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। এ নিয়ে এলাকায় জন সাধারণের মধ্যে আলোচনা সমালোচনা ঝড় বইছে । এদিকে আগামী শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য এলাকায় বিভিন্ন পোস্টার ব্যানারে দেখা যাচ্ছে তার নামে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন জানান, একজন ভূমিদস্যু মাদক সেবীও মাদক কারবারি কিভাবে জন প্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখে। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায়ও মাদক মামলা রয়েছে।
