মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন বিএনপি জনগণের জবাবদিহিতায় এবং জনগণের সেবায় বিশ্বাস করে। জনগণের আত্মা ফিরে আনতে হবে। জনগণ যে আস্থা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে সেই আজ তাকে আমাদের ধরে রাখতে হবে। জনগণের প্রত্যাশ্যাকে আমাদের পূরণ করতে হবে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের তিনটি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। সে সময় দিনের ভোট রাতে হয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করে ক্ষমতায় বসেছে। আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই সরকার ফ্যামিলি কার্ড দিয়েছেন। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও হেল্থ কার দেওয়া হবে। মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও হিন্দু সম্প্রদায়ের পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান করা শুরু হয়েছে। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কেরানীগঞ্জে ঢাকা -২ আসনে কোন মাদক, চাঁদাবাজি, ভূমি দখল, সন্ত্রাসী কর্মকান্ড থাকবে না। তিনি আজ সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী প্রমূখ। পরে আমান উল্লাহ আমান, মডেল থানার বাস্তা,শাক্তা, রোহিতপুর, কলাতিয়া ও হযরতপুর ইউনিয়নে অসহায় দুস্থ ও দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন।
