দোহারে লেবুর দাম আকাশচুম্বী, ব্যতিক্রম উদ্যোগ পরিবেশ আন্দোলনের

রমজানে নিত্যপণ্যের দাম যেখানে ক্রেতাদের নাগালের বাহিরে সেখানে ক্রেতাদের স্বস্তি দিতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘পরিবেশ আন্দোলন’। সংগঠনটি ন্যায্যমূল্যে লেবু বিক্রি শুরু করেছে। যা সাধারণ জনগণের মনে এক প্রশংসার বার্তা বইয়ে দিচ্ছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কালেমা চত্বরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালাউদ্দিন মনিরের তত্বাবধানে ২৫ টাকা হালি দরে লেবু বিক্রির কার্যক্রম শুরু করা হয়।

এ সময় মো. সালাউদ্দিন মনির বলেন, পবিত্র রমজান মাস এলেই কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের বেশি মুনাফা লাভের আশায় আকাশচুম্বী দামে লেবু বিক্রি করে থাকেন। আমরা এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে লেবু বিক্রির কার্যক্রম শুরু করেছি। কেনা দামের থেকে ১ টাকা লাভ না রেখে দোহার পৌরসভার ৯ টি ওয়ার্ডে প্রতিদিন লেবু বিক্রি অব্যাহত থাকবে।

স্থানীয় রাজিব হোসেন বলেন, বাজারে প্রতি হালি লেবু ৭০-১০০ টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। এত দাম দিয়ে আমাদের কিনতে অসুবিধা হয়। তাই এখানে পরিবেশ আন্দোলন সংগঠন একটি ভালো উদ্যোগ গ্রহণ করেছে। আমরা এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। সরকারের কাছে আমাদের আবেদন- রমজানে নিত্যপণ্যের দাম কমিয়ে সাধারণ জনগণের হাতের নাগালে নিয়ে আসার ব্যবস্থা করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *