মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বড় ব্যবধানে বিএনপির প্রার্থী মোঃ আব্দুল্লাহর জয়

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ-১(সিরাজদিখান-শ্রীনগর) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল্লাহ । তিনি নিকটতম প্রতিদ্বন্ধীর চেয়ে ৬৭ হাজার ৫শত ২২ ভোট বেশি পেয়েছেন।
তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ ( সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মুন্সীগঞ্জ-১ ( সিরাজদিখান-শ্রীনগর) আসনের বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
বিএনপির ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ জামায়েত ইসলামী এ.কে.এম ফকরুদ্দিন রাজী (দাড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৯৮ হাজার ১৯২ ভোট।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী এ ফলাফল ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *