প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মো. ফয়সাল খান: ঢাকার দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে উপজেলার নিকড়া এলাকায় অবস্থিত মাল্টি স্পোর্টস এরিনায় দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যগণ। আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার স্কুলটির নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *