শ্রীনগরে ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনিত ধানের শীষের এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় শ্রীনগর ইউনিয়নের দয়হাটা টেক্কামার্কেটে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনিত ধানের শীষের এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।

সাঃ সম্পাদক নুর ইসলাম বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান, যুগ্ম সাঃ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন,সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুন,স্বেচ্ছাসেবক দলে আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির,যুগ্ম সাঃ সম্পাদক আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, ওয়ার্ড বিএনপি নেতা দেলোয়ার হোসেন দীপক,আক্তার হোসেন, আবু কালাম,মিন্টু শেখ,ইউসুফ মীর,মনির হোসেন,বরকত উল্লাহ,মনির মীরসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *