কেরানীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গনভোট প্রদান বিষয়ে অবহিতকরণ সভা

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গনভোট প্রদানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও সকল পর্যায়ের নাগরিকগদের সাথে অবহীতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

এ সভায় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া,দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি ) আফতাব আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর মোঃ খালেদ,কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার বেগ.উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা করিশমা আহমেদ কারিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান,কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো: সাইফুল আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান প্রমুখ।এ সভায় গনভোটের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে ঢাকা জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম বলেন, এবারের গনভোট অনেক গুরত্বপূর্ন।গনভোট মানে দেশের চাবি জনগনের হাতে।পরবর্তীতে আমরা কিভাবে আগাবো এবং দেশ কিভাবে পরিচালিত হবে সেটা গনভোট প্রদানের মাধ্যমেই নির্ধারিত হবে। ১২ই ফেব্রæয়ারীর নির্বাচনের প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে।ভোট গ্রহন শুরু করা থেকে ভোট গননা পর্যন্ত সকিছুই জনগন দেখতে পারবে।আমাদের লুকানোর কোন কিছুই নাই।মানুষ এবার দেখুক আমরা একটি সুষ্ঠ ু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি। নির্বাচন নিয়ে মানুষের যেন নুন্যতম কোন সন্দেহ না থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *