চরকুশাই আদর্শ নূরানী মাদরাসায় শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মো.কামাল হোসেন : দোহারের কুসুমহাটিতে অবস্থিত ঐতিহ্যবাহী চরকুশাই আদর্শ নূরানী মাদরাসার ৩য় শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদরাসার হল রুমে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিদায়ী স্মৃতি তুলে দেন মাদরাসার পরিচালক হাফেজ তাওহিদুল ইসলাম ও হাফেজ ইমারত হুসাইন। মুফতি রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের কার্যনির্বাহী সদস্য মজিবুর রহমান, হযরত ওমর ফারুক (রা) নূরানী মাদরাসার পরিচালক হাফেজ আল আমিন, মাওলানা রিয়াজুল ইসলাম, ইমতিয়াজ কবির
সহ মাদরাসার শিক্ষক, ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে দুয়া ও মোনাজাত পরিচালনা করেন দোহার থানা মুজাহিদ কমিটির সহকারী ইমাম কাম অডিটর মুফতি খলিলুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *