এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ভাগ্যকুল ইউনিয়ন শ্রমিকদলের উদ্যােগে বিএনপির চেয়ারপার্সন,সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর উপজেলার কামারগাঁও পাকা ব্রীজের পাশে ইউনিয়ন শ্রমিকদলের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভাগ্যকুল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ সেলিম বেপারীর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক দেলোয়ার খানের সঞ্চালনায় এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি তোয়াজুদ্দিন, শাহজাহান শেখ, যুগ্ম সাধারন সম্পাদক জামাল খান, সাংগঠনিক কামাল খান,দপ্তর সম্পাদক শাহাবুদ্দিনসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন কামারগাঁও পাকা ব্রীজ বাইতুল মামুর জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা মিকাঈল।
